ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ, শরীর পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজারের মহেশখালীতে খালের চরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় নিশ্চিত হতে না পারলেও তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া খালের আহমদিয়াকাটা চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, বিকেলে ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া খালের আহমদিয়াকাটা চর এলাকায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার শরীর পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, দুপুরে জোয়ারের সময় মরদেহটি ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কোন জেলের হতে পারে। তারপরও পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print