ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে সরকারি আইনি সহায়তা লিগ্যাল এইড এর উদ্যোগে উদ্বুদ্ধকরণ সমাবেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সমাজে ন্যায়বিচার হতে বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িনের শিকার হয়ে অধিকার ও সুবিধা বঞ্চিত মানুষের যে কোন প্রকার আইনী সহযোগিতা দিয়ে আছে সরকারের জেলা লিগাল এইড।

এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

বিকেলে নগরীর চান্দগাঁও থানার টেকবাজার সিএন্ডবি বাজার এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের ব্যবস্থাপনায় ও সরকারি আইনি সহায়তা (লিগ্যাল এইড) চট্টগ্রাম অফিসের উদ্যোগে আইনী সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মুহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সাধারণ মানুষ বিভিন্ন কারণে শিকার হয়ে আইনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নির্যাতিত নিপীড়িত হয়ে আইনি সহায়তা না পাওয়া নাগরিকদের জন্য সরকার বিনা খরচে যাতে প্রত্যেক নাগরিক আইনি সহায়তা লাভ করতে পারে তার জন্য জেলাভিত্তিক লিগাল এইট প্রতিষ্ঠা করেছে। ২০০০ সালে সরকার এই লিগ্যাল এইড প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। যাতে অর্থের অভাবে যেন মানুষ আইনি অধিকার থেকে বঞ্চিত না হয়। এই বিষয়ে সাধারণ মানুষকে জানাতে হবে। তাদের অধিকারের বিষয়ে আরো সচেতন হতে হবে। তাহলে সমাজে হানাহানি, বিরোধ কমে আসবে।

অনুষ্ঠানের প্রথম পর্বে আইন বিষয়ক বিশেষ কর্মশালা ও জন সচেতনতা মূলক নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এর পরে দ্বিতীয় পর্বে সরকারি আইনি সহায়তা (লিগ্যাল এইড) বিষয়ক উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মুহাম্মদ ইব্রাহীম খলিল।

আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম এর প্রবেশন অফিসার পারুমা বেগম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, বিশেষ আলোচক হিসেবে ছিলেন অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল ১০২৪ চট্টগ্রাম জেলা গভর্নর এস এম আজিজ, বক্তব্য রাখেন রিপাবলিক অফ ইন্দোনেশিয়ার কান্ট্রি ডিরেক্টর ও দি বাংলাদেশ টু্ডে’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ।

ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন,বৃহত্তর চান্দগাঁও মহল্লা ফেডারেশন এর অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন জাহেদ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ফাহিম অর্থ সম্পাদক আনিসুল ইসলাম আনাস দপ্তর সম্পাদক ইমাম হোসেন,সহ দপ্তর সম্পাদক আহাম্মদ আসিফ,শিক্ষা সংস্কৃতিক সম্পাদক মোঃ আইয়ুব, প্রচার সম্পাদক মোঃ সোহেল,সহ- প্রচার সম্পাদক রাসেল সদস্য উপস্থিত ছিলেন তাসিন,জিল্লুর রহমান,আনাম,ওমর ফারুক,শাহারিয়ার সাজিদ সহ প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print