ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামায়াতের মতো আ. লীগের ওপর যাতে জুলুম না হয়: শফিকুর রহমান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আওয়ামী লীগ যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সুষ্ঠু বিচার হতে হবে। ন্যায় বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। তবে জামায়াতের ওপর যে জুলুম করা হয়েছে তা যেন আওয়ামী লীগের ওপর করা না হয়। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্দোলনে নিহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর বাংলাদেশ পথ হারিয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। আওয়ামী লীগ দুর্নীতি, লুট করে দেশে টাকা পাচার করেছে। তাই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়েছে। এ সময় জাতীয় ঐক্য মজবুত করা গেলে কোনো ষড়যন্ত্রে দেশকে ভাগ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিপ্লবে নিহত সবার ইতিহাস পাঠ্যবইয়ে যুক্ত করতে হবে। নিহত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে অগ্রাধিকার দিতে হবে। এ সময় আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার ঘোষণাও দেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print