ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (২ নভেম্বের) ভোর থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দলটির কেন্দ্রীয় কার্যালয় ও কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এর আগে এখানে জাতীয় পার্টি সমাবেশ ও বিক্ষোভের ডাক দেয়। আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এমন পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফলে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print