ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২০২৫ সালের মধ্য জাতীয় নির্বাচন দিতে হবেঃ বিএনপি নেতা দুলু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দ্রুত সংস্কার শেষ করে আগামী ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার নির্বাচনের কথা বলছেন। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নাটোর শহরতলীর দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।

দুলু বলেন, ১৮ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। অনেক মানুষ আশা করে আছে মৃত্যুর আগে নির্ভয়ে প্রকাশ্যে পছন্দের মানুষকে একটি ভোট দিতে চায়। সংস্কার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা অতিদ্রুত সম্পূর্ণ করে নির্বাচন হোক। বিএনপি সাড়ে ১৫ বছর এদেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বক্তৃতা করেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print