ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জলবায়ু পরিবর্তনে বছরে ক্ষতি ১২ বিলিয়ন ডলার, সহায়তা মেলে মাত্র ৩ বিলিয়নঃ প্রেস সচিব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রতি বছর জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ১২ বিলিয়ন ডলারের ক্ষতি হলেও সহায়তা মেলে মাত্র ৩ বিলিয়ন— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, জলবায়ু পরিবর্তনে ফলে হওয়া ক্ষতির এক-চতুর্থাংশও দেয়া হচ্ছে না।

আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৯) অংশ নিয়ে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বড় ধরনের হুমকির মুখে বাংলাদেশ। বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কেবল আশ্বাস নয়, বাংলাদেশের মতো দেশগুলোকে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে।

এদিকে, জলবায়ু সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বেশ কয়েকজন বিশ্বনেতা সাক্ষাৎ করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print