ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাশিয়ার গভীরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে এখন থেকে রাশিয়ার গভীরে হামলা চালাতে পারবে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে এই অনুমতি দিয়েছে। প্রায় তিন বছর ধরে চলা এ যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন। যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারেন।

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো।

আগামী কয়েকদিনের ভেতর হামলা চালানো হতে পারে বলে হোয়াট হাউজের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে দেওয়া এই অনুমতি আবারও বাতিল করা হতে পারে কিনা সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প বলেছেন তিনি সবার আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print