t মেক্সিকান ভিসা পেতে আর দিল্লি যেতে হবে না – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেক্সিকান ভিসা পেতে আর দিল্লি যেতে হবে না

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ভিসা নেয়ার জন্য এখন থেকে আর দিল্লির দ্বারস্থ হতে হবে না বাংলাদেশি নাগরিকদের। এখন থেকে দিল্লি না গিয়ে মেক্সিকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন বাংলাদেশিরা।

রোববার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের মেক্সিকোর ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। মেক্সিকান সরকারের নতুন ঘোষণাকৃত সুবিধার আওতায় এখন থেকে বাংলাদেশি নাগরিকরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন।

মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ছয় মাস, অর্থাৎ ১৮০ দিনে মেক্সিকোতে প্রবেশের সুবিধা পাওয়া যায়।

এছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন এলাকার মধ্যে বিদ্যমান যেকোনো দেশের ভিসা থাকলেও এ ধরনের সুবিধা মিলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print