ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুলিশের কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে নাঃ আইজিপি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, বাহিনীর কোনো সদস্যের কোনো ধরনের দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২১ নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাহারুল আলম বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রথম আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। পুলিশ সদর দফতরে আয়োজিত হয় এই সংবাদ সম্মেলন।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।

আইজিপি বাহারুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে, এর মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন। পুলিশ যাতে রাজনৈতিক দলের হাতিয়ার না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে সংস্কার কমিশন কাজ করছে। পুলিশের প্রতিটি সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

পুলিশর মনোবল ফেরানো প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। এজন্য জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করতে হবে। পুলিশের কাছে আইনি সেবা নিতে আসা জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আইজিপি আরও বলেন, মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না। নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। ইচ্ছাকৃতভাবে কেউ মিথ্যা মামলা দায়ের করলে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print