ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭.৭ কোটি ডলার খরচ করবে হিজবুল্লাহ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ ৫ কোটির বেশি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনটির প্রধান নাইম কাশেম এ ঘোষণা দেন। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর তাদের জনসমর্থন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর রয়টার্স

রেকর্ড করা এক বক্তব্যে নাইম কাশেম বলেন, প্রত্যেক ব্যক্তিকে ৩০০ থেকে ৪০০ ডলার করে দেয়া হবে। ২ লাখ ৩৩ হাজার ৫০০ রেজিস্টারকৃত পরিবারকে মোট ৭৭ মিলিয়ন ডলার দেয়া হবে। হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে আর্থিক সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে তাদের ৮ হাজার ডলার দেয়া হবে, এছাড়া বৈরুতে বসবাসকারীদের দেয়া হবে ৬ হাজার ডলার করে এবং রাজধানীর বাইরে যারা বসবাস করেন তাদেরকে ৪ হাজার ডলার করে পরিশোধ করা হবে। এ অর্থ দেয়া হবে বাৎসরিক হিসেবে। বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত এই অর্থ সহযোগিতা প্রদান করা হবে বলে জানান হিজবুল্লাহ প্রধান। আর এ অর্থের মূল যোগানদাতা হলো ইরান।

ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ ও পূর্বা লেবানন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চল শিয়া অধ্যুষিত।

দীর্ঘ ১৪ মাসের যুদ্ধ শেষে গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় ১ লাখ বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ যুদ্ধে ৩.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

গত বছরের ৮ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সংহতি জানিয়েছে ইসরায়েলে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ।

এদিকে নাইম কাশেম, ইরানের পাশাপাশি আরব দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবানন পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print