ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীমান্তে বিএসএফ কিছু করলে প্রতিহত করতে প্রস্তুত বিজিবিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীমান্তে বিএসএফ কিছু করলে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে পিলখানায় বিজিবির পক্ষ থেকে জুলাই বিপ্লবে আহতদের পূনর্বাসন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন উপদেষ্টা।

তিনি বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই। ভারতের দিক থেকে ওদের জনগন যদি উত্তেজনা তৈরি করে তার এদেশের জনগণ জবাব দিবে। যদি বিএসএফ কোনোকিছু করে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে। তাদেরকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় ৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে অবস্থান করা ৬২৬ জন ফ্যাসিস্টের সহযোগী কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেলো তা স্পষ্ট করার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ে পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তি দাবি করেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, গণহত্যার আসামি হিসেবেই কেবল বাংলাদেশে আসতে পারবে শেখ হাসিনা। অনুষ্ঠানে আরও কথা বলেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মাজহার।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print