ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক সচিব ইসমাইল হোসেন বিমানবন্দরে গ্রেপ্তার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে শনিবার (২১ ডিসেম্বর) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। বিমানবন্দরের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর গিয়েছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে তার পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক (উত্তর) ও সৈয়দ হারুন অর রশীদ (দক্ষিণ) বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া সাবেক সচিব ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print