ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিলো সরকার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে এবং অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, জাকির আহম্মেদ খান কমিটি তাদের পদোন্নতি বঞ্চিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য সুপারিশমালা দিয়েছিলেন। সেটার আলোকে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটা রিভিউ কমিটি হয়েছিল। ৭৬৪ জনকে পদোন্নতি দেওয়া যায়, সেই বিষয় সুপারিশ করা হয়েছিল। এরমধ্যে ১১৯ জনকে সচিব পদে, ৪১ জনকে গ্রেড ওয়ানে, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে চারজনকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে। এটার জন্য প্রাক্কলিত খরচ হিসাবে এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে।

গণভবনে জুলাই আগস্ট স্মৃতি জাদুঘরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print