ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যুবলীগ কর্মীর ১২ টুকরা লাশ : রায়ে দুইজনের মৃত্যুদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার যুবলীগ কর্মী সবুজ মিয়াকে হত্যা করে ১২ টুকরা করার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার ঢাকার ৪ নং দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উনা মিয়া ওরফে উনা ডাকাত ও এনাম হোসেন খোকন। এদের মধ্যে এনাম হোসেন খোকন পলাতক রয়েছেন। অপর আসামি সাদেককে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন বলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার যুবলীগ কর্মী সবুজ মিয়াকে হত্যার অপরাধে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অপর এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২১ আগস্ট থেকে ২০১২ সালের ২৩ আগস্টের মধ্যে যেকোনো সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সবুজ মিয়া ওরফে আলমকে হত্যা করে মরদেহ ১২ টুকরা করে তার অংশবিশেষ বস্তাবন্দি করে নুরপুরের বিল/জলাশয়ের কচুরিপানার ভেতর লুকিয়ে রাখে।

এ ঘটনায় সবুজের ভাই সমাজ আহম্মেদ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print