ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মিরসরাইয়ে তুলি বৈধ্য (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে পুলিশ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পশ্চিম রায়পুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে।

নিহত তুলি একই এলাকার লিটন বৈধ্যের স্ত্রী।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, সকালে তুলি বৈদ্য নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের দাবি এটি খুন। তাই লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য বের হয়ে আসবে।

এদিকে এ ঘটনায় প্রাথমিক অবস্থায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, প্রায় তিন বছর আগে তুলি ও লিটন পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তারা দীর্ঘ দিন বাড়ির বাইরে ছিল। কয়েক বছর আগে বাড়িতে ফিরে আসেন তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print