ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নিঃ শিক্ষা উপদেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শিক্ষার্থীদের মাঝে সব পাঠ্যবই বিতরণ কবে নাগাদ সম্পন্ন হবে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি। এবছর এমনিতেই ভিন্ন পরিস্থিতি ছিলো। প্রক্রিয়া শুরুই হয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে। আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস-কারিকুলাম নতুন হয়েছে। বইয়ের সংখ্যা বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপা হচ্ছে না। দেশের সক্ষমতা কতো সেটা এ বছরই প্রথম দেখা যাচ্ছে। কাজেই কিছুটা দেরি হবে। এ বছরে কখন সবাই সব বই পাবে সেটা জানি না।

তিনি আরও বলেন, দেশের গোডাউনগুলোতে থাকা আর্ট পেপার উদ্ধার করার পরও দেখা গেছে যে, স্থানীয়ভাবে কিছু ঘাটতি রয়েছে। বিদেশ থেকে আর্ট পেপার আমদানির জন্য জাহাজ রওনা দিয়েছে।

এনসিটিবির তথ্যমতে, এবার প্রাথমিক স্তরে ১০ কোটি এবং মাধ্যমিক স্তরে ৩০ কোটি—মোট ৪০ কোটি বইয়ের চাহিদা রয়েছে। ৬ জানুয়ারি পর্যন্ত মাত্র ছয় কোটি বই সরবরাহ করা সম্ভব হয়েছে। ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়া, নতুন করে দরপত্র আহ্বান এবং কার্যাদেশ প্রদানে বিলম্ব এই দেরির অন্যতম কারণ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print