ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড়তলীতে ডিমের আড়তে ডাকাতির ঘটনায় গ্রেফতার-১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা একটি বিশেষ অভিযানে ডিমের আড়তে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের একজন সদস্যকে গ্রেফতার করেছেন।

১০ জানুয়ারি (শুক্রবার) রাত ১২টা ৫০ মিনিটে পাহাড়তলী থানাধীন ৩ নম্বর রেল গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।বিষযটি নিশ্চবত করেন পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ। অভিযানে নেতৃত্ব দেন এসআই জাহেদ, এসআই পারভেজ এবং সঙ্গীয় ফোর্স।

ওসি জানান, গত ২৪ আগস্ট পাহাড়তলী থানার ৩ নম্বর রেল গেট সিগন্যাল কলোনির ডিমের আড়তে সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ডাকাত দলের সদস্য মোহাম্মদ বাবুল (৪৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার বাবুল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট জসিমের বাড়ির মৃত আব্দুর রশিদ ছেলে। বর্তমানে তিনি পাহাড়তলীর সিগন্যাল কলোনিতে বসবাস করেন।

পূর্বে গ্রেফতারকৃত এক আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোহাম্মদ বাবুলের নাম উঠে আসে। তাকে পাহাড়তলী থানার ডাকাতি মামলায (নং-০৪) আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।

পুলিশের এই অভিযানের ফলে গুরুত্বপূর্ণ এক ডাকাত দলের সদস্য গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print