ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম আদালতে আবু রেজা নদভী, গ্রেফতার দেখানো হলো আরও ৫ মামলায়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.ফাইল ফটো

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে নতুন করে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের পর শুনানি শেষে এই আদেশ দেন। গতকাল  শনিবার সন্ধ্যায় নদভীকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়। আজ রোববার সকালে তাকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, লোহাগাড়ার তিনটি ও সাতকানিয়ার দুইটি মামলায় নদভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।তাকে ঢাকার লালবাগ থানায় ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print