ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে রিমান্ড বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। পরে এই জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

গত ১৪ জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা এলাকে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশের একটি দল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print