ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চলতি বছরে দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালুর ঘোষণা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চলতি বছরের মধ্যেই দেশে চারটি ক্যান্সার হাসপাতাল চালু করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, ক্যান্সার হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীদের চিকিৎসায় দরকারি যন্ত্রপাতিগুলো দ্রুত সময়ের মধ্যে আমদানি করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার পরিস্থি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

ডা. সায়েদুর জানান, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কোথায় ছাপা হয়, কী গবেষণা হয়ে তা জানাতে হবে। গবেষণা মানুষের জন্য হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় ওষুধ উৎপাদনকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে গবেষণা এগিয়ে নিতে পারে, তবে তা সাংঘর্ষিক হয়। তাই এটি এড়িয়ে প্রয়োজনে সাবেক শিক্ষার্থী এবং জনগনের কাছ অনুদানের মাধ্যেমে অর্থ সংগ্রহের ওপর জোর দেন ডা. রহমান। এছাড়া দেশের ওষুধ প্রতিষ্ঠানগুলো যে পরিমান টাকার ওষুধ উৎপাদন করে সমপরিমান বিদেশ থেকে আমদানি করতে হয় বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print