ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রােমর লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত মুমিন পুটিবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রাতে পুটিবিলা তাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে মুমিনের সাথে প্রতিপক্ষের ঝগড়া হয়। এক পর্যায়ে মুমিন ও তার মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এখনো জড়িতদের কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

৩০ আসনে অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় জোট

এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print