ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ছাত্র আন্দোলনের হামলার অর্থ যোগানদাতা জাফর আহমদ চেয়ারম্যান গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম নগরের নিউমার্কেট ও সদরঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের হামলার অর্থযোগানদাতা জাফর আহমদ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানায় সদরঘাট থানায় ছাত্র জনতার ওপর হামলার মামলা রয়েছে।

জাফর আহমদ পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আব্দুর রহিমের সন্তান। তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি।

সদরঘাট থানার অফিসান ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দাযেরকৃত মামলায় জাফর আহমদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সদরঘাট থানার ডিউটি অফিসার জানান, জাফর আহমদের বিরুদ্ধে একটি মামলাসহ তিনটি জিডি রয়েছে। জিডিগুলো ব্যবসায়ীক প্রতারণার অভিযোগে।

স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকার আমলে পটিয়া ও সদরঘাট থানা এলাকায় জাফর আহমদ ও তার ছেলে হালিশহর সেচ্ছ্বাসেবক লীগের আহবায়ক রিযাদ আহসান প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। ভাটিখাইনের সংখ্যালঘু মনিন্দ্র লাল গুহ এর ৫ কানি জায়গা জবর দখল করে জাফর আহমদ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print