ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলায় ২দিনের রিমান্ডে আবু রেজা নদভী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলায় ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, নগরীর পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।তাকে আজ সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। পরে শুনানি শেষে তাকে কড়া নিরাপত্তায় আবার কারাগারে পাঠানো হয়।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ফয়সাল আহমেদ শান্ত নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহারনামীয় আসামি চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print