ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রযুক্তির সহায়তায় আকবরশাহ থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার: এক অপহরণকারী গ্রেপ্তার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম নগরীর একে খান মোড়স্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা। এঘটনায় নিজাম উদ্দিন রাসেল (৩০) নামে এক অপহরণকারীকেগ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহৃত এক ভিকটিমকেও উদ্ধার করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় আকবরশাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গতকাল রাত ১০টার দিকে একে খান মোড়স্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ৮/৯ জনের একটি দল সিএনজি অটোরিকশাতে তুলে তাকে নিয়ে যায়। অপহরণ কারে তাকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।পরে ভিকটিমের মোবাইল ট্র্যাক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার এসআই জাহেদ উল্লাহ জামান বলেন, প্রযুক্তির সহায়তায় আমরা অপহরনকারীর অবস্থান শনাক্ত করি। রাত ১টার দিকে আমরা আকবরশাহ এলাকা থেকে অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করি। এসময় নিজাম উদ্দিন রাসেল নামে এক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা প্রাইভেটকারসহ পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print