ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এলডিপি নেতা এয়াকুবের ভবনে ডিজে পার্টি: ২৫ নারী পুরুষ গ্রেফতার : মাদক উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগরীতে ডিজে পার্টির নামে অশ্লীল নাচ গান চলাকালে পুলিশ অভিযান চালিয়ে হাসিস নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৭০ ক্যান বিয়ার।

মঙ্গলবার মধ্যরাতে নগরীর ষোলশহর দুই নাম্বার গেইট এলাকার ইয়াকুব ট্রেড সেন্টারে পাঁচলাইশ থানা পুলিশ এ অভিযান চালিয়।

জানাগেছে, প্রতিজন দেড় হাজার টাকায় টিকেট করে সেখানে ডিজে পার্টিতে যোগ দেয়।
পাঁচলাইশ থানা পুলিশ ভবনটির ছয়তলার উক্ত ফ্লোরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, বিপুল সংখ্যক তরুণ-তরুণী মদসহ ডিজে পার্টির আয়োজন করেছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করছে পুলিশ।

এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান প্রশাসনে অনুমতি না নিয়ে একটি আবাসিক ভবনে ডিজে পার্টির নামে অশ্লীল নাচ গান ও মদের আসর বসায় একটি চক্র।

ওসি জানান, মঞ্জু নামের এক ব্যক্তি পঞ্চাশ হাজার টাকায় ফ্লোরটি ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করে বলে পুলিশ জানিয়েছে। ভবনটির মালিক এলডিপি নেতা মোহাম্মদ এয়াকুব।
সেখান থেকে উদ্ধার করা হয় ৭০ কেন (মাদক) বিয়ার।

আজ সকালে তাদের সংশ্লিষ্ট ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print