ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চাঁদাবাজি-মব জাস্টিস কমেছেঃ সেনা সদর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সেনাবহিনীর কর্মতৎপরতায় সারা দেশে মব জাস্টিস-চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

কর্নেল শফিকুল ইসলাম বলেন, আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো নজর রাখছি। অদূরভবিষ্যতে আরও কমে আসবে।

সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান আছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী বনানী এলাকায় ডাকাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। জনগণের আস্থার জায়গায় সব সময় সেনাবাহিনীকে পাবেন।

বাজার নিয়ন্ত্রণে সরকার সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে বলেও জানান তিনি।বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের বিষয়ে তিনি বলেন, তাদের কোনো একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের জন্য টহল চলমান রয়েছে।

কর্নেল শফিকুল বলেন, কুকি চিনের দৌরাত্ম্য অবরোধ করতে পেরেছি। তাদের কয়েকটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print