ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেড় লাখ টাকা ছাড়ালো ভরি, দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। তাতে দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের দাম দেড় লাখ টাকা ছাড়ালো। এখন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুণতে হবে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই দফায় স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে চলতি মাসে চার দফায় বৃদ্ধি পেলো স্বর্ণের দাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন করে এই ধাতুর দাম বৃদ্ধির তথ্য জানানো হয়। কাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print