ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদের পাহাড়, অভিযোগের তীর সাকিবের দিকেও

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। তাদের নামে ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য এসেছে দুদকের কাছে। এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে ৭০ জনকে চিহ্নিত করেছে দুদক।

এই ৭০ জনের কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনসহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআর-এর কাছে তথ্য চেয়েছে সংস্থাটি।

একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক।

এ ব্যাপারে দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। আমাদের টিম দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবে।

আর দুদক কমিশনার মিঞা আলী আকবার আজিজী (তদন্ত) বলেন, অর্থ পাচারকারী শয়তানের মতো। শয়তান শিরা উপশিরায় যায়। শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ড মানুষ ভোগ করে। পাচারকারীদের জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি। আমরা তাদের ধরতে পারলে কোনো ছাড় দিব না।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print