ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম প্রেসক্লাবে নতুন আঙ্গিকে ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তি চালু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম প্রেসক্লাবের নিরাপত্তা বৃদ্ধি এবং প্রবেশপথের শৃঙ্খলা রক্ষায় নতুন আঙ্গিকে ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তি চালু করা হয়েছে। শনিবার দুপুরে (১০ জানুয়ারি) একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এ প্রযুক্তির উদ্বোধন করেন। এখন থেকে ক্লাবের সদস্যরা ফেস বা ফিঙ্গার এক্সেস দিয়ে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন।

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, প্রেস ক্লাবের নিরাপত্তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদেক্ষপ। একইসঙ্গে ক্লাবের প্রবেশপথের শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সদস্যরা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবে। এসময় তিনি ফেস বা ফিঙ্গার এক্সেস দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, প্রেসক্লাব ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার প্রয়োজনে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print