ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশের ম্যাচ আয়োজনে ‘সম্পূর্ণ প্রস্তুত’ পাকিস্তান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন মোড় নিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ। ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘প্রো-পাকিস্তানি’র এক প্রতিবেদনে আজ এই তথ্য জানায়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে, যদি বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা অনুপযোগী থাকে, তবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। পিসিবি মনে করে, স্বল্প সময়ের নোটিশেও বড় টুর্নামেন্ট আয়োজনের মতো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা তাদের রয়েছে। বিশেষ করে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের অভিজ্ঞতায় পাকিস্তান নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়ন চলছে। এই মাসের শুরুতেই বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিস্কার জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ন করে বাংলাদেশে দল ভারতে খেলতে যাবে না। বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে তাদের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। বিসিবির অনড় অবস্থানের কারণেই আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে পাকিস্তান এই প্রস্তাব দিলো। পিসিবি আইসিসিকে আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে তাদের স্টেডিয়াম এবং লজিস্টিক সাপোর্ট ‘সম্পূর্ণ প্রস্তুত’। তবে আইসিসি এখনো বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে যখন অনিশ্চয়তা তুঙ্গে, তখন পাকিস্তানের এই প্রস্তাব টুর্নামেন্টের ভাগ্য নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করলো।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print