চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় ২০১৩ সালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম খুনের ঘটনায় ১০ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার (১২ জানুয়ারী’২০২৬) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন।রায়ে ১০ আসামির প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার আড়াই লাখ টাকা ভিকটিমের পরিবারকে দিতে আদেশ দিয়েছে আদালত।
দণ্ডিত আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।
এ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
