ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টার পর আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ তথ্য জানিয়েছেন।

বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিল।

এদিকে ১১ দলীয় এই সমঝোতায় থাকা-না থাকা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চাহিদামতো আসন সমঝোতা না হওয়ায় তারা এতে থাকছে না বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি দলটি।

এছাড়া ইসলামী আন্দোলন এতে না থাকলে আর কোনো দল পিছুটান দেবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print