ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলশীতে জামায়াত কর্মীর উপর সন্ত্রাসীদের হামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম নগরীর খুলশী থানার জালালাবাদ এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় জামায়াত ইসলামীর কর্মীসহ দুইজন গুরতর আহত হয়েছে। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বিকেলে জালালাবাদ টাওয়ার মোড়ে পূর্বশক্রতার জেরে এই ঘটনা ঘটে। এই এঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশক্রতার জের ধরে স্থানীয় কিশোর গ্যাং লিডার রবিনের সহযোগী জুনায়েদের নেতৃত্বে জামায়াত কর্মী তসলিমের উপর হামলায় করে কয়েকজন সন্ত্রাসী। এসময় তসলিমের বোন জামাই তাকে বাঁচাতে এগিয়ে এলে তার উপরও হামলায় করা হয়।

এ ঘটনায় আহত তসলিম গণমাধ্যমকে জানান, স্থানীয় কিশোর গ্যাং লিডার রবিনের নেতৃত্বে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কাজ চলছিল। আমি বিভিন্ন সময়ে এসকল অপরাধের প্রতিবাদ করি। আমি পেশায় একজন গাড়ি চালক। রবিবার বিকালে আমি গাড়ি বন্ধ করে বাসায় ফেরার পথে জুনায়েদ, রবি, শুভ, কাজল, ফয়সাল ও অনিকসহ অন্তত ২০-২৫জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী পথরোধ করে ছুরি, লাঠি, রড দিয়ে আমার ওপর অতর্কিত হামলা শুরু করে। আমি এ সময় বাঁচার জন্য আমার ভগ্নিপতির দোকানে ঢুকে পড়ি। আমার ভগ্নিপতি এগিয়ে আসলে তার ওপরও হামলা করা হয়। পরে দোকানে ঢুকে ২০ হাজার টাকার জিনিসপত্র ও ক্যাশ বক্সে থাকা ছয় হাজার এবং আমার মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এবিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মারামারির বিষয়টি শুনেছি। এই ঘটনায় কয়েকজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জেনেছি। পরে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ঘটনার কারণ জানতে পারবো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print