ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার ঈদযাত্রায় সড়কে ঝরলো ৩৯৪ জনের প্রাণ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

এবার ঈদযাত্রায়  গত ১৫ দিনে ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

এ সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ জন এবং আহত হয়েছেন ২২৩ জন। নৌপথে ৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন, আহত হয়েছেন ১৯ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।সড়ক মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় নিহত ৩৫১ ও আহত হয়েছেন ১০৪৬ জন।সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৯৪ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন।

দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৫ জন।

এসময় মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে। এছাড়া জাতীয় মহাসড়কেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা এবং পরিবহন খাতে বিশৃঙ্খলা আগের দুই ঈদের তুলনায় বেড়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print