ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ: দীর্ঘ যানজট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কের দুই পাশেই বেরিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার সকাল ১১টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শ্রমিকরা ।‌

শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না দেওয়ায় তারা পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। এখন অনিয়ম প্রান্তিক ও অবৈধভাবে কোম্পানি বন্ধের পাঁয়তারা করা হচ্ছে। শীঘ্রই বকেয়া বেতন না দিলে আমরা আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।

নাসা গ্রুপের তাসলিমা আক্তার নামে একজন কর্মী জানান, আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে আমরা সারা দিন মহাসড়ক অবরোধ করে রাখব। আমরা পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। অনেকদিন ধরে আমরা বেতন পাই না।

ফেনী থেকে ঢাকায় যাচ্ছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম। তিনি জানান, হঠাৎ করেই দেখলাম, মহাসড়কে কিছু লোক অবস্থান নিল। মহাসড়ক পুরাপুরি বন্ধ করে দিয়েছে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাবি আদায়ের জন্য মহাসড়ক কেন অবরোধ করতে হবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, কিছুক্ষণের মধ্যে মহাসড়ক না ছাড়লে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print