ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে এসআই’র বাসায় থেকে খোয়া গেছে সরকারী পিস্তল ও গুলি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রামে পুলিশের এক এসআই বাসায় চুরির ঘটনায় সরকারী পিস্তল এবং ১৬ রাউণ্ড গুলি খোয়া গেছে। সিএমপি’র পাঁচলাইশ থানায় এসআই হাসান আলীর ষোলশহর আলফালাহ গলির বাসা থেকে গত বুধবার সন্ধ্যা থেকে পরদিন বৃহস্পতিবার রাত ৯ টার মধ্যে এ চুরি ঘটনা ঘটে থাকতে পারে বলে পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে সরকারী ৭.৬২ বোরের পিস্তল ও ১৬ রাউন্ড গুলিও চুরির অভিযোগে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসআই হাসান আলী জানান, বুধবার তার স্ত্রী গ্রামের বাড়িতে গিয়েছিল। বাসা ছিল খালি। কিন্তু তিনি ভুল করে পিস্তল ও গুলি বাসায় রেখে গিয়েছিলেন। বুধবার বিকেল ৫টার দিকে তিনি থানায় যান। ঐদিন তার নাইট ডিউটি ছিল। বৃহস্পতিবার রাত ৯ টায় বাসায় ফিরে দেখতে পান পিস্তলটি নেই। বাসায় চোর ঢোকার বিষয়টি তখন বুঝতে পারেন তিনি।

এদিকে খুলশী থানার ওসি শেখ নাসির আহম্মদ জানান, পাঁচলাইশ থানায় কর্মরত এসআই হাসান অালীর সরকারী পিস্তল ও গুলি খোয়া হওয়ার একটি মামলা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print