ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিমান বন্দরে ৪২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, যাত্রী আটক 

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ মো.মোর্শেদ নামে এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আজ বৃহস্পতিবার সকালে মস্কেট থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী মোর্শেদের দেহ তল্লাশী করে এসব স্বর্ণের বার জব্দ করেছে। এসময় উক্ত যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বলে জানায়।

কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় কাস্টমসের টিম সন্দেহবশত মোর্শেদের শরীরে তল্লাশি করে। এসময় তার প্যান্টের পকেটে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি ৮০ তোলা করে স্বর্ণের বারের মোট ওজন ৯২৮ গ্রাম। যার আনুমানিক মুল্য ৪২ লাখ টাকা।

এ ব্যাপারে আটক মোর্শেদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

 

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print