ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিম খাওয়ার সঠিক নিয়ম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অনেকেই ডিম পছন্দ করেন। আর এ জন্য একসঙ্গে ৪ থেকে ৫ টি ডিমও খেয়ে থাকেন  কেউ কেউ। অনেকে আবার কোলস্টেরলের ভয়ে ডিম খান না। ধারনা ডিম হৃদরোগের ঝুঁকি বাড়ায়। কেউ কুসুম ফেলে, শুধু সাদা অংশ খান। আসলে ডিম খাওয়ার সঠিক নিয়ম কি?

প্রথম কথা হচ্ছে, ডিম হৃদরোগের ঝুঁকি বাড়ায় না। বরং হৃদযন্ত্র সুস্থ রাখে। ডিমের কুসুম রক্তে ভাল কোলস্টেরলের মাত্রা বাড়ায়। ফলে রক্তচাপ কমিয়ে হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। রক্তে খারাপ কোলস্টেরল বাড়ার কারণ শরীরচর্চার অভাব, জাঙ্ক ফুড খাওয়া, ধূমপান ও মদ্যপান। ডিমের কুসুম প্রথম শ্রেণির প্রোটিন। যদি কুসুম ছাড়া শুধু ডিমের সাদা অংশ খান তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে বঞ্চিত হবেন।

একটি ডিমে ৬ গ্রাম প্রোটিন থাকে। ডিমের কুসুম বাদ দিলে প্রোটিনের পরিমাণ দাঁড়ায় ৩ গ্রাম। প্রোটিন ছাড়াও কোলিন, সেলেনিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, বি, ই, ডি ও কে থাকায় ডিমের পুষ্টিগুণের প্রায় পুরোটাই থাকে কুসুমে। ডায়েটারি কোলিন ও ভিটামিন ডি-র সবচেয়ে উৎকৃষ্ট উৎস ডিমের কুসুম। যারা নিয়মিত শরীরচর্চা করেন না তাদের জন্য দিনে ২ টি ডিমই যথেষ্ট। তবে যারা নিয়মিত শরীরচর্চা করেন তারা দিনে ৪ থেকে ৫ টি ডিমও খেতে পারেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print