ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে আটক জঙ্গি দম্পতি দুই মামলায় ১২ দিন রিমাণ্ডে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ডে নামার বাজার সাধন কুঠির থেকে বোমা, গ্রেনেড ও বিস্ফোরকসহ আটক জঙ্গি দম্পতি জহিরুল ইসলাম জসিম এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় আলাদাভাবে ১২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন মো. রেজা শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীতাকুণ্ড পুলিশের আবেদন করা রিমাণ্ড মঞ্জুর করেন।

এর আগে রাতে তাদের বিরুদ্ধে দায়ের করা ৪টি মামলায় স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে দুই মামলায় তাদের ১৫ দিন করে ৩০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী।

.

শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় পাঁচদিন এবং সন্ত্রাস দমন আইনের মামলায় সাতদিন সহ মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে রাত সাড়ে ১১টার সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান।

উল্লেখ্য সীতাকুণ্ড পৌরসভার নামারবাজার এবং প্রেমতলায় পৃথক জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের উপর হামলা, বোমা বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটানো এবং অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার অভিযোগে শুক্রবার সকালে পুলিশ বাদি হয়ে চারটি পৃথক মামলা করেন। এর মধ্যে দুটি সন্ত্রাস দমন আইনে এবং একটি অস্ত্র আইনে ও আরেকটি হত্যা মামলা। প্রত্যেক মামলায় নামারবাজার থেকে গ্রেফতার হওয়া দম্পতি জহিরুল ইসলাম জসিম এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনা এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print