ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মঙ্গলবার থেকে রোজা শুরু, চাঁদ দেখা গেছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

happy-Ramadan-2012-1-1024x640আগামীকাল মঙ্গলবার (৭জুন) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার সন্ধ্যায় ১৪৩৭ হিজরী সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত। আজ সোমবার দিবাগত শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহ্‌রি খাবেন।

সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ।

উল্লেখ্য, হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করেন ঈদুল ফিতর।

ধর্ম বিষয়কমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান জানান, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। মঙ্গলবার থেকে রমজান মাস শুরু হবে।

জানা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার (৬ জুন) থেকে রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রবিবার আরবের আকাশে রমযান মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেয় দেশটির সর্বোচ্চ আদালত। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print