ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দেবর-ভাবীর কারাদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দেবর ভাবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অবৈধভাবে তিনটি তক্ষক পাচারের অভিযোগে আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ৩ মাসের এ সাজার রায় দেন।

দন্ডিতরা হলেন-আলী আহমেদ চৌধুরী (৪২) ও তার ভাবী রাজিয়া খাতুন (৩৫) তাদের বাড়ি ঝিনাইদহ জেলায়।

সিএমপির বায়েজিদ বোস্তামি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, আজ বিকাল ৫টার দিকে বায়োজিদ থানার অক্সিজেন এলাকায় টহল পুলিশ সন্দেহজনক দুই নারী পুরুষকে জিজ্ঞাসাবাদ এবং তাদের সাথে থাকা চটের বস্তা তল্লাশীকালে বস্তার ভিতরে পাওয়া যায় ৩টি তক্ষক (চট্টগ্রামের ভাষায় টোট্টেঙ্গা)।

আটক দেবর ভাবী জানায় মোটা অংকের টাকার লোভে তারা রাঙামাটির বরকল তক্ষকগুলো সংগ্রহ করে  বিক্রির জন্য ঝিনাইদহে নিয়ে যাচ্ছিল।

পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৫ ধারায় দুইজনকে ৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড দেয়া হয়। এরপর সন্ধ্যায় তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে, জানান ওসি মহসিন।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print