ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে একনলা বন্দুক ও কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ি গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরী ফিরিঙ্গী বাজার ফিশারী ঘাট এলাকা থেকে একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ সহ জুয়েল নাথ (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারী ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল নাথ জেলার চন্দনাইশ থানাধীন সাতবাড়িয়া নাথপাড়া গ্রামের ফনিন্দ্র নাথের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। প্রাথমীক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও গুলি নিজ এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিক্রির জন্য আনা হচ্ছে বলে জানিয়েছেন জুয়েল।

এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print