ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
.

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে রীমা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার সময় উপজেলার বাড়বকুণ্ড আর আর টেক্সটাইল জুট মিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমা আক্তার আর আর জুট মিলস প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস চাপা দেয় স্কুল ছাত্রীকে। এ সময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুরুল করিম রাশেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে হাসপাতালে আনার পূর্বে ছাত্রী মৃত্যু বরণ করেছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই আশরাফুল আলম জানান, দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রীকে হাসপাতালে আনার পর মৃত্যু হয়। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ছাত্রীর মৃতদেহ অভিববাবকের কাছে দিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print