ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড়তলীতে গায়ে আগুন দিয়ে গৃহবধুর আত্মহত্যা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি প্রতিকী।

চট্টগ্রাম মহানগরী পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এক গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। পারভীন আক্তার (৩৪) নামে এ গৃহবধু দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভোগছিলেন বলে জানান পুলিশ ও তার পরিবারের সদস্যরা।

আজ সোমবার দুপুরে পাহাড়তলী থানা পুলিশ অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
একই সাথে পুলিশ পরিবারের নারী শিশুসহ ৮ জনকে থানায় নিয়ে যায়। পরে জিঞ্জাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানাগেছে।

পাহাড়তলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে এলাকাবাসী জানায়।

আজ সোমবার সকালে তিনি নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় পারভীনের স্বামী আবুল হাসেমসহ ৮জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে বলে জানান পাহাড়তলি থানার ওসি মো. আলমগীর। তিনি জানান প্রাথমিক ভাবে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

পারভীন কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। পারভীনের স্বামী হাসেম শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের কোম্পানিতে চাকুরী করেন বলে জানা গেছে। সাংসারিক জীবনে পারভীন ৩ ছেলে ১ মেয়ের জননী ছিলেন। পারভীনের বাবার বাড়িও একই এলাকায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print