ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক হাউজিং সোসাইটি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ বুধবার (৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবস্থ রেজিষ্টার্ড অফিসে অনুষ্ঠিত হয়।

সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সমীর কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ নূরউদ্দিন আহমদ, পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু, দিদারুল আলম প্রমুখ।

সভায় জানানো হয় যে, আইন ও বিধি অনুযায়ী সোসাইটির পরবর্তী ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের প্রক্রিয়া শুরু, খসড়া ভোটার তালিকা প্রকাশ ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো এবং সমবায় দপ্তরে নির্বাচন পরিচালনা কমিটির গঠনের জন্য পত্র পাঠানো হয়েছে।

সভায় ২০১৫-২০১৬ সমবায় বর্ষের নিরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেবার সিদ্ধান্ত গৃহীত হয়। সোসাইটির সদস্য শতদল বড়–য়া তার প্লটের উপর নির্মিত একটি ফ্ল্যাট বিক্রির অনুমতি প্রার্থনার আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে, সোসাইটির নিয়ম ও ইজারা দলিলের শর্ত পূরণ করে, যথানিয়মে অনুমতি চাইলে তা বিলম্ব না করে দেয়া হবে।

সভায় ৭ই এপ্রিল থেকে সোসাইটির নতুন সদস্য ফরম বিতণের সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print