ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

 সন্দ্বীপ ট্রাজেডি: দুর্ঘটনা নয় বরং একটি হত্যাকাণ্ড-ড. হাসান মোহাম্মদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সন্দ্বীপে ইঞ্জিন বোট উল্টে ১৮ জনের প্রাণহানীর ঘটনাকে নিছক কোন দুর্ঘটনা নয় উল্লেখ করে বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. হাসান মোহাম্মদ বলেছেন, এটি কোন দুর্ঘটনা নয় বরং একটি হত্যাকাণ্ড।

তিনি আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, প্রশাসনের ভাষ্যমতে ঐ ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে, মতান্তরে ২৫ জন। তিনি আরও বলেন, সন্দ্বীপের বাহিরে-ভিতরে উন্নয়নের ছোয়া পড়লেও নৌ-পথে এখনো উন্নয়নের ছোয়া পড়েনি। এ অবস্থা থেকে উত্তরণে তিনি BIWTC ও জেলা পরিষদের মধ্যে সমন্বয়, এরিয়াল লিপ্ট চালু অথবা ভাসমান জেটি নির্মাণের দাবি জানান।

সন্দ্বীপ চ্যানেলে নৌ-দুর্ঘটনা রোধ ও যাত্রী দুর্ভোগ লাগবে করণীয় বিষয়ক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সন্দ্বীপ অধিকার আন্দোলন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আরিফুর রহমান, জাতীয়তাবাদী যুবদল সন্দ্বীপ উপজেলার আহ্বায়ক ফোরকান উদ্দিন রিজভী, মাসিক সজাগ সন্দ্বীপ সম্পাদক প্রভাষক ফসিউল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সংগঠনে সদস্য সচিব হাসানুজ্জামান সন্দ্বীপি, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোছলেহ উদ্দিন তুহিন।

সন্দ্বীপ অধিকার আন্দোলন এর আহ্বায়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-এ.কে.একাডেমি গাছুয়া প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সদস্য সচিব নাহিদ মাহমুদ সাহেদ, কালাপানিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হারুন উর রশিদ, লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সভাপতি নজরুল ইসলাম জাবেদ, ইউরেনাস ক্লাব চিটাগাং এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান তারেক, প্রিয় চট্টগ্রামের সন্দ্বীপ প্রতিনিধি ইব্রাহিম অপু, ছাত্রলীগ নেতা জিহাদ বাবু, মিনহাজুল ফয়সাল মারুফ, সৌরভ হোসেন শরীফ প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print