ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ার ইছামতি নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুরাদ নগরস্থ ইছামতি নদীতে নিখোঁজ শিশু মোহাম্মদ ইস্তেহারের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরী দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী জসিম উদ্দিন শিশু ইস্তেহারের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ডু্বরী দল একঘন্টা তল্লাশী চালিয়ে শিশুটির লাশ নদীতে খুঁজে পায়।

নিহত শিশু একই এলাকার মো. ইস্কান্দারের ছেলে। এবং মুরাদ নগরস্থ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

জসিম উদ্দিন আরো জানান শুক্রবার দুপুরে তিন শিশু কিশোর রাঙ্গুনিয়ার মুরাদনগর ৬ নং ওয়ার্ডের ইছামতি নদীতে গোসল করতে নামে। দুই কিশোর উপরে উঠে আসলেও পানিতে তলিয়ে যায় মো. ইস্তেহার।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম কর্মকর্তা রূপম জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে আমাদের ৩ সদস্যের একটি ডুবরী টিম এবং রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশন থেকে অপর একটি ইউনিট ইছামতি নদীতে তল্লাশী শুরু করে। প্রায় একঘন্টা পর বেলা ৩টার দিকে ইস্তেহারের লাশ পাওয়া যায়। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

*রাঙ্গুনিয়া ইছামতি নদীতে ডুবে শিশু নিখোঁজ

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print