ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পহেলা বৈশাখে নিশ্চিদ্র নিরাপত্তা: স্ট্রাইকিং ফোর্স সোয়াত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ জন্য দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। শুক্রবার শোভাযাত্রার নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে সোয়াত টিম।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে সিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালির প্রাণের উৎসব। জনগন যাতে নিরাপদে এ উৎসব পালন করতে পারে তার জন্য নগরীর ডিসি হিল, সিআরবি’র সিরিস তলা ও পতেঙ্গা এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।

এবার দর্শনার্থীরা কোনো ধরণের পানীয় কিংবা খাবার সঙ্গে নিয়ে ডিসি হিল (নজরুল স্কয়ার) চত্বর ও সিআরবি শিরীষতলার পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না বলে জানান সিএমপি কমিশনার। একইভাবে শোভাযাত্রায়ও পানি কিংবা পানীয় বোতল বহন করা যাবে না।

তবে ওই দুটি অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে। এর সঙ্গে দর্শনার্থীদের জন্য মিষ্টি জাতীয় খাবার বাতাসা সরবরাহ করা হবে পুলিশের পক্ষ থেকে।

নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাবের কন্ট্রোল রুম ও থাকবে। শোভা যাত্রায় মুখোশ ব্যবহার করা যাবেনা। ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এছাড়া মোটর সাইকেলে একজনের বেশী আরোহী থাকতে পারবেনা।

পুলিশ কমিশনার বলেন এটি একটি সামাজিক উৎসব। সামাজিক ভাবে এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ছাড়া উৎসবস্থলে পুলিশের পর্যবেক্ষন টাওয়ার নির্মান করা হবে।

এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print