ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভাটিয়ারীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত অজ্ঞাত যুবক।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রামের রেল লাইনের ভাটিয়ারী এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেছেন এক যুবক। নিহত যুবকের বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছর হবে।

আজ মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ এলাকায় এ ঘটনা ঘটেছে।

জিআরপি (রেলওয়ে থানা) পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও তারা লাশ উদ্ধার করতে পারে নি। পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহত যুবকের স্বজনরা তার লাশ নিয়ে যায় বলে পুলিশ জানায়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম পাঠক ডট নিউজকে বলেন, সকাল সাড়ে ভাটিয়ারী ফৌজদার হাট স্টেশনের মাঝামাঝি স্থানে রেল লাইন পার হতে গিয়ে এক হকার (ভ্রাম্যমান ক্ষুদ্র মালামাল বিক্রেতা) ট্রেনের নীচে কাটা পড়েছে শুনেছি।

তবে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। ধারণা করা হচ্ছে পুলিশ যাওয়ার আগেই নিহতের স্বজনরা তার লাশ নিয়ে গেছে। যার কারণে তার নাম পরিচয়ও আমরা পায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print