ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে ফারুক (২৮) এবং সাইদুর রহমান (২৬) নামে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্যসহ আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মুরাদনগর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাঈদুর মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে দুইজনের মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print